টেকনাফ বিজিবি'র অভিযানে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক
Cox's Bazar
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি'র) অভিযানে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক হয়েছে। বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ জীম্বংখালী বিওপির টহল দল উক্ত অভিযান পরিচালনা করে।
গতকাল পরিচালিত অভিযানে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শামসুলের ঘের নামক এলাকা থেকে ১টি দেশীয় এলজি, ৫ রাউন্ড গুলি ও ১টি খালি খোসাসহ এক রোহিঙ্গা যুবক আটক হয়েছে।
বিজয় বাংলা প্রতিদিনকে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি, আইন শৃঙ্খলা রক্ষা, অস্ত্র ও মাদক উদ্ধার এবং কারবারিদের আটকে সর্বদা সক্রিয় থাকার কথা জানান।