নিরাপদ ও পর্যটন-বান্ধব ট্রাফিক ব্যবস্থাপনায় কক্সবাজারে ৪শ' ইজিবাইক চালকদের প্রশিক্ষণ

Training of 400 easybike drivers
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৫ নভেম্বর ২০২৪ ০৪:৫০ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৫ নভেম্বর ২০২৪ ০৪:৫০ অপরাহ্ন
নিরাপদ ও পর্যটন-বান্ধব ট্রাফিক ব্যবস্থাপনায় কক্সবাজারে ৪শ' ইজিবাইক চালকদের প্রশিক্ষণ
নিরাপদ ও পর্যটন-বান্ধব ট্রাফিক ব্যবস্থাপনায় কক্সবাজারে ৪শ' ইজিবাইক চালকদের প্রশিক্ষণ

বাংলাদেশের প্রধানতম পর্যটন আকর্ষণ কক্সবাজারের পর্যটন এলাকায় আরও নিরাপদ এবং পর্যটন-বান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা গড়ার লক্ষ্যে পর্যটনের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার ইজিবাইক চালকদের গুনগত মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য ইউএনডিপির সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ গ্রহণ করেছে কক্সবাজার জেলা পুলিশ। 

৫ নভেম্বর সকাল ১০ ঘটিকায় কক্সবাজার পুলিশ লাইন্সে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। 

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি'র প্রজেক্ট ম্যানেজার মো: মাসুদ করিম, বিআরটিএ সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী, কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবর রহমান, কক্সবাজার প্রেস ক্লাব কার্যকরী সদস্য শামশুল হক শারেক ও ইউএনডিপি'র কনস্যাল্টেন্ট রতন কুমার দেব। 

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম। 

প্রশিক্ষণ কর্মশালায় চারটি ব্যাচে ৪ শত জন ইজিবাইক চালক প্রশিক্ষণ গ্রহণ করবেন। পর্যায়ক্রমে এর পরিধি বৃদ্ধি পেতে পারে। ট্রাফিক বিভাগ, জেলা পুলিশ এর উদ্যোগে পর্যটন এলাকায় চালকদের ডাটাবেস "কক্স-ক্যাব" এর তথ্য পর্যালোচনা করে নিয়মিত চালকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ পর্যটন নগরী কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে এবং নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য ইজিবাইক চালকদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। যাত্রী ও পর্যটকদের হয়রানিমুক্ত ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করার জন্য চালকদের পর্যটন-বান্ধব সৌহার্দ্যপূর্ণ আচরণ করার অনুরোধ জানান।