আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন যাতায়াত সুবিধা

RFL Group Recruitment Jobs
অনলাইন ডেস্ক : ০৫ নভেম্বর ২০২৪ ০৬:৩৮ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ০৫ নভেম্বর ২০২৪ ০৬:৩৮ অপরাহ্ন
আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন যাতায়াত সুবিধা
আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।.........সংগৃহীত ছবি

আরএফএল গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এক্সপোর্ট বিভাগ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ০৫ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ২৫ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

বিভাগ: এক্সপোর্ট

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং/অ্যাকাউন্টিং/অ্যাডমিনিস্ট্রেশন/ফিন্যান্সে এমবিএ

অন্যান্য যোগ্যতা: রপ্তানি আইন, বাণিজ্য চুক্তি, রপ্তানিকারক এবং আমদানিকারক বিষয়ে জ্ঞান। প্রয়োজনীয় রপ্তানি ডকুমেন্টেশন প্রস্তুতে দক্ষতা। 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২২ বছর 

কর্মস্থল: ঢাকা (বাড্ডা) 

বেতন: ২৫,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, ক্রেডিট কার্ড, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর বেতন পর্যালোচনা, দুপুরের খাবারের সুবিধা, পিক আপ এবং ড্রপ অফ সুবিধা, প্রাণ আরএফএল আউটলেটে ক্রেডিট ক্রয় সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৫ ডিসেম্বর ২০২৪