সংবাদপত্রের ইতিহাসে প্রথম আলো অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে

Prothom-alo
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ ০৫ নভেম্বর ২০২৪ ১১:১৩ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ ০৫ নভেম্বর ২০২৪ ১১:১৩ অপরাহ্ন
সংবাদপত্রের ইতিহাসে প্রথম আলো অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে
সংবাদপত্রের ইতিহাসে প্রথম আলো অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে

জন্মের পর থেকে সাহসের সঙ্গে সত্য তথ্য উপস্থাপন করে আসছে প্রথম আলো। শুধু তাই নয়, তরুণদের এগিয়ে নিতে, শিক্ষার্থীদের এগিয়ে নিতে নানামুখী উদ্যোগ নিয়ে আসছে প্রথম আলো। প্রত্যন্ত এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার জন্য আলোর পাঠশালা পরিচালনা করছে। এছাড়া গরিব পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করছে প্রথম আলো। এসব বৃত্তি পেয়ে অসংখ্য অদম্য মেধাবী শিক্ষার্থী আজ বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে। এসব কার্যক্রমের মধ্য দিয়েই বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে প্রথম আলো অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এজন্যই প্রথম আলোর এসব কার্যক্রমের বিস্তার চাই আমরা। প্রথম আলোর সাফল্য কামনা করি। আমরা প্রথম আলোর সাথে, বন্ধুসভার পাশে থাকতে চাই।


চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় নবাবগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনারে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন অত্র কলেজের অধ্যক্ষ সৈয়দ মোজাহারুল ইসলাম। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদসহ অধিকার আদায়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়ামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথম আলোর অর্জন, সাফল্য, আগামীর চিন্তাভাবনা নিয়ে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লিচু চোর কবিতা ও একটি স্বরচিত আবৃত্তি করে শিশু বন্ধু লুবাবা। মাতৃভাষায় দেশাত্মবোধক গানের সঙ্গে নাচ পরিবেশন করে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার কোল শিক্ষার্থীরা। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ লালনের গান পরিবেশন করেন বন্ধু কাওসার রিপন ও আব্দুর রাকিব। কাজী নজরুলের ‘কারার ঐ লৌহ কপাট....’ গানটি পরিবেশন করেন ‘পরোপকারী পরমবন্ধু’ আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার জেন্ডার ও সমতা বিষয়ক সম্পাদক আলী উজ্জামান নূর।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক ওমর ফারুক, চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক সোহেল আক্তার, প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, বালিয়াডাঙ্গা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আজফার হোসেন, জাগো নারী বহ্নিশিখার সাধারণ সম্পাদক, মনোয়ারা খাতুন, জেলা স্কাউটসের সাবেক কমিশনার আশরাফুল আম্বিয়া সাগরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আজিজুর রহমান, মতিউর রহমান, শফিকুল আলম ভোতা, সহসভাপতি মো: আসাদুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ ফাহিম, প্রশিক্ষণ সম্পাদক সাঈদ মাহমুদ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক উম্মে কুলসুম, সদস্য সোনিয়া খাতুন, বন্ধু ফারাহ্ উলফাৎ অর্পিতা, মাসরুফা খাতুন, নাজিফা আনজুম বর্ণা, সিফা বিনতে হাবিব, নাফিউল হাসানসহ অন্য বন্ধুরা।