বয়সসীমা ছাড়াই, চাকরি দিচ্ছে আহ্ছানিয়া মিশন মেডিকেল কলেজ

Mission Medical College Jobs
অনলাইন ডেস্ক : ০৬ নভেম্বর ২০২৪ ০৩:১৭ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ০৬ নভেম্বর ২০২৪ ০৩:১৭ অপরাহ্ন
বয়সসীমা ছাড়াই, চাকরি দিচ্ছে আহ্ছানিয়া মিশন মেডিকেল কলেজ
প্রশাসনিক পদে নিয়োগ দিচ্ছে আহ্ছানিয়া মিশন মেডিকেল কলেজ

ঢাকা আহ্ছানিয়া মিশনের অঙ্গপ্রতিষ্ঠান আহ্ছানিয়া মিশন মেডিকেল কলেজ (এএমএমসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রশাসনিক কর্মকর্তা পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৫ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আহ্ছানিয়া মিশন মেডিকেল কলেজ (এএমএমসি) 

পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ০৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: কলেজের বিদ্যমান নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৫ নভেম্বর ২০২৪