৪৪ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী 'জিয়া' গ্রেফতার

Top terrorist 'Zia' arrested
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৬ নভেম্বর ২০২৪ ০৭:৪৯ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৬ নভেম্বর ২০২৪ ০৭:৪৯ অপরাহ্ন
৪৪ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী 'জিয়া' গ্রেফতার
৪৪ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী 'জিয়া' গ্রেফতার

কক্সবাজার সদরের চৌফলদন্ডীর ভূমিদস্যু, চিংড়ি ঘের দখলকারী, ৪৪টির অধিক মামলার আসামি ও অন্যতম শীর্ষ সন্ত্রাসী জিয়াবুল হক জিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

দৈনিক স্বদেশ প্রতিদিনকে র‌্যাব জানিয়েছে, জেলা সদরের চৌফলদন্ডী ইউনিয়নের মূর্তিমান আতংক, ভূমিদস্যু ও চিংড়ি ঘের দখলকারী, অসংখ্য মামলার আসামি ও অন্যতম শীর্ষ সন্ত্রাসী জিয়া। তার আতংকে অনিরাপদে নির্ঘুম রাত্রীযাপন করে এলাকাবাসী। এই জিয়ার নেতৃত্বে এলাকায় সাধারণ মানুষের উপর অত্যাচার ও নারী নির্যাতন, জোরপূর্বক নিরাপরাধ মানুষের জমি দখল, চিংড়ি ঘের দখল, চুরি, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডের তথ্য পায় র‌্যাব। উক্ত তথ্যসমূহ সঠিকতা যাচাই এবং অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র‌্যাব।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইং এবং র‌্যাব-১৫ এর নিজস্ব গোয়েন্দা সূত্র জানায়, জিয়া আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে সুকৌশলে বারংবার নিজের অবস্থান পরিবর্তন করে আসছিল। তথ্য-প্রযুক্তির সহায়তায় সর্বশেষ জানা যায়, সন্ত্রাসী জিয়া রামুর রাজারকুল ইউনিয়নের পূর্ব রাজারকুল এলাকার তার এক আত্মীয়ের বাড়ীতে আত্মগোপনে অবস্থান করছে। উক্ত তথ্যের বুধবার ৬ নভেম্বর শেষ রাতের সময় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝে দৌড়ে পলায়নের চেষ্টাকালে র‌্যাবের একটি আভিযানিক দল সাহসিকতার পরিচয় দিয়ে ভূমিদস্যু, চিংড়ি ঘের দখলকারী, ৪৪’টির অধিক মামলার আসামি ও অন্যতম শীর্ষ সন্ত্রাসী জিয়া (৪০), পিতা-মনির আহম্মদ, পশ্চিম মাঝেরহাট পাড়া, ৪নং ওয়ার্ড, চৌফলদন্ডী ইউনিয়ন, কক্সবাজার সদরকে ১টি দেশীয় অস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করতে সক্ষম হয়। 

গ্রেফতার জিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘ ১৫ বছর যাবত চৌফলদন্ডী এলাকায় সে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। সে তার অপরাধের সাম্রাজ্যে অন্যান্য সহযোগীদের নিয়ে নিরীহ মানুষের চিংড়ী প্রজেক্ট দখল করে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক বনে যায়। 

জানা যায়, যখন কোন ঘের বা ভূমি তার দৃষ্টিতে পড়ে তখনই সেটা দখল করার জন্য মরিয়া হয়ে উঠতো। পর্যায়ক্রমে দখলের উদ্দেশ্যে ঘের মালিকদের বিভিন্নভাবে হুমকি দিতো। এতে কাজ না হলে তার অন্যান্য সহযোগীদের মাধ্যমে ঘের মালিকদের জোরপূর্বক ধরে এনে চালানো হতো পাশবিক নির্যাতন। এমন কোন নির্যাতন নেই যা সে করেনি। ঘের মালিকরা হুমকি, নির্যাতন ও প্রাণ ভয়ে অনেকাংশে ঘেরের দখল-দারিত্ব ছাড়তে বাধ্য হয়। এরূপ পরিস্থিতি তৈরী করে সে ঘের মালিকদের নিকট হতে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর করে সাধারণ মানুষের ভূমি/চিংড়ি ঘের অবৈধ ভাবে দখল করে নিতো। সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে চৌফলদন্ডি ইউনিয়ের পশ্চিম পাড়া মাঝেরহাট এলাকা থেকে যে ৩০০টির অধিক স্বাক্ষরিত ফাকা দলিল দস্তাবেজ ও অস্ত্র-গোলাবারুদসহ উদ্ধার করা হয় তা তারই অধিনস্ত আস্তানায় ছিল বলে স্বীকার করে।   

জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গ্রেফতার জিয়া বিভিন্ন মাধ্যমে দেশি-বিদেশী অস্ত্র-গুলি সংগ্রহ করে তার দখল বাণিজ্যের সাম্রাজ্য গড়ে তোলে। এ সকল অবৈধ অস্ত্রের দাপটে সে এলাকায় আধিপত্য বিস্তার, চিংড়ি ও লবণের ঘের, জমি দখল, মাদকসহ নানা অপরাধ করতো। ইতিপূর্বে যাদের জমি/চিংড়ি ঘের দল করা হয়েছিল, তারা তাদের জমি/ঘের ফেরত চাইলে তাদের উপর ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসী জিয়া ও তার অন্যান্য সহযোগীরা গুলি ও হামলা করে। এতে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। এ সময় গুলিতে ২ জন গুলিবিদ্ধ হয়। 

গ্রেফতার জিয়ার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় হত্যাচেষ্টা, অস্ত্র, মাদক, অপহরণ ও মুক্তিপণ আদায়, চুরি, ডাকাতি, নারী ও শিশু নির্যাতন এবং বন আইনসহ বিভিন্ন অপরাধে মোট ৪৪টির অধিক মামলা রয়েছে।