কক্সবাজার বাণিজ্যিক এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কক্সবাজার বাণিজ্যিক এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার ৬ নভেম্বর সুগন্ধা পয়েন্ট, হোটেল-মোটেল জোন, কলাতলী এপ্রোচ সড়কসহ কলাতলী বীচ এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা এবং দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। দুপুর ১২:২০ থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ও ভ্যান উচ্ছেদ ও ধ্বংস করা হয়।
জেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযানে অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী ও জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তানভীর হোসেনসহ সদর থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার পৌরসভা এবং আনসার ব্যাটালিয়ন এর একটি দল।
বিজয় বাংলা প্রতিদিনকে এসিল্যান্ড জানান, ফুটপাত দখলমুক্তকরণ এবং উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে। নিজ নিজ দায়িত্ববোধ থেকে সরে যাওয়া ভালো।