এক্সিকিউটিভ পদে পপুলার ফার্মায় চাকরি, গাড়ি সুবিধা পাবেন

Job at Popular Pharma
অনলাইন ডেস্ক : ০৭ নভেম্বর ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ০৭ নভেম্বর ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ন
এক্সিকিউটিভ পদে পপুলার ফার্মায় চাকরি, গাড়ি সুবিধা পাবেন
.......সংগৃহীত ছবি

পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফ্যাক্টরি অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৬ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: ফ্যাক্টরি অ্যাডমিনিস্ট্রেশন

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ

অন্যান্য যোগ্যতা: ফার্মাসিউটিক্যাল প্ল্যান্ট অপারেশনে ভালো জ্ঞান থাকতে হবে। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর 

কর্মস্থল: গাজীপুর (টঙ্গী)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২ দিন ছুটি, গ্র্যাচুইটি, বছরে ৩টি উৎসব বোনাস, লাভ বোনাস, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, ভর্তুকিযুক্ত দুপুরের খাবারের সুবিধা, পিক অ্যান্ড ড্রপ সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৪