গোমস্তাপুরে ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লবও সংহতি দিবস পালন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রহনপুর পৌর শাখা ও গোমস্তাপুর উপজেলা বিএনপির এবং অঙ্গ সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেল চারটায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন,
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন। বক্তব্য দেন রহনপুর পৌর বিএনপি আহবায়ক এনায়েত করিম তোকি,
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান সোহরাব, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রানা, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক গনি হামিদ, রহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন প্রমূখ। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা। বক্তারা বলেন ৭ নভেম্বরের গণ অভ্যুত্থানের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করেন এবং তিনি দ্রুত বাংলার মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দেন। শহীদ জিয়া দেশের মানুষকে মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা দেন। বক্তব্য শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে।