পাবনায় সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর একসঙ্গে জানাজা

road accident
অনলাইন ডেস্ক ০৮ নভেম্বর ২০২৪ ০৫:৩১ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৮ নভেম্বর ২০২৪ ০৫:৩১ অপরাহ্ন
পাবনায় সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর একসঙ্গে জানাজা
সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর একসঙ্গে জানাজা

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর আজ (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে জানাজা তাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠান মিয়াপুর হাজী জসীমউদ্দীন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতী করেন পদ্মবিলা মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা রহমত-উল্লাহ। জানাজায় সহপাঠী, শিক্ষক এবং স্থানীয় হাজারো মানুষ অংশ নেন। 

নিহত শিক্ষার্থী সাকিব হাসানের বাবা মোশারফ হোসেন বলেন, কারও সন্তান যেন বেপরোয়া বেপরোয়াভাবে গাড়ি না চালায়, এই জন্য সন্তানদেরকে সতর্ক করবেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ শেখ জানান, আমাদের প্রিয় শিক্ষার্থীদের অকাল মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত। এ কারণে রোববার বিদ্যালয়ে শোক পালন করা হবে।

নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার পদ্মবিলা গ্রামের আশিক রহমান, শাকিব হাসান ও ফাহাদ হোসেন, যারা মিয়াপুর হাজী জসীমউদ্দীন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহত দুই শিক্ষার্থী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা-ঈশ্বরদী-রাজশাহী মহাসড়কের আজমপুর এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হন এবং আরও দুই জন গুরুতর আহত হন।