রাজশাহীর পবায় আদিবাসীরা হামলা ও নির্যাতনের স্বীকার
রাজশাহীর পবা উপজেলার ০৪ নং হরিপুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের গোপালপুরে আদিবাসীরা হামলা ও নির্যাতনের স্বীকার হয়েছে।গত ১অক্টোবর শুক্রবার নিজ গ্রামে ভোর থেকে ধান মাড়াই করে আদিবাসীরা। মাড়াই শেষে গৃহস্থ জল খাবারে আহবান করে ও খাবারের পরে এসে দেখে তাদের মাড়াই করা ধান স্থানীয় এক বাঙ্গালী আজিবর রহমান (৫১), পিতা :মৃত কোরবান, মটরের পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে।বিষয়টি কেন করেছে জানতে চাইলে ডমিনিক কিস্কু (৩১) কে উচ্চ বাচ্চ কথা ও মারধরের হুমকি প্রদান করে।তারই তিনদিন বাদে সোমবার রাতে আজিবরের অটোরিকশা হারিয়ে যায়।মঙ্গলবার আনুমানিক সন্ধা সাতটায় ডমিনিক কিস্কুকে চুরির অপবাদ দিয়ে মারধরের হুমকি প্রদান করে ও লোকজন নিয়ে খোজাখুজি করে।বুধবার সকাল আটটায় ডমিনিকের বাবা মারকুস কিস্কু (৬২)কে গলায় গামছা বেধে মারতে মারতে আধাকিলো দূরে মাঠের মধ্যে নিয়ে যায় আজিবর (৫১)ও মিনারুল (৪৩)সহ পাচঁ ছয়জন। সেখানে পরিকল্পিত ভাবে তাকে ৭-৮জন বেধড়ক পিটাতে থাকে।
তার বড় মেয়ে আনেস্তা কিস্কু (৩৮)ও গ্রামবাসী ঘটনাটি দেখতে পেয়ে ছুটিয়ে আনতে গেলে আনেস্তা ও গ্রামবাসীকেও মারধর করে।মারকুশ কিস্কুকে কোনরকমে ছুটিয়ে আনতে পারে গ্রামবাসীরা। তারই আধাঘন্টা পর ১২-১৫ জন দেশিয় অস্ত্র হাতে, হাসিয়া,লাঠি,ছুরি চাপ্পড় ও কুড়াল হাতে গ্রামে এসে সৌরভ হাঁসদা ও গ্রামবাসীর উপর হামলা করে।এছাড়াও হুমকি প্রদান করে যে তাদের রাস্তায় যেখানে পাবে সেখানে জবাই করবে।আদিবাসীদের বাড়িঘর জালিয়ে দেয়ারও হুমকি প্রদান করে দূবৃত্তরা।পরদিন ০৭ অক্টোবর আনুমানিক সন্ধা ৭.৩০ শে পরিকল্পিত অগ্নিসংযোগে, ধানের পালায় আগুন জলে ওঠার ঘটনাটি ঘটে।পরবর্তী আদিবাসীরা সম্মলিতভাবে দামকুড়া মেট্রোপলিটন থানায় ন্যায় বিচার চেয়ে আর্জি পেশ করে।