গোমস্তাপুরে নানা আয়োজনে ঐতিহাসিক বিপ্লবও সংহতি দিবস উদযাপন

Historical Revolution also celebrates Solidarity Day
শাহারিয় শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ০৯ নভেম্বর ২০২৪ ১০:০৭ পূর্বাহ্ন বিশেষ সংবাদ
শাহারিয় শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ০৯ নভেম্বর ২০২৪ ১০:০৭ পূর্বাহ্ন
গোমস্তাপুরে নানা আয়োজনে ঐতিহাসিক বিপ্লবও সংহতি দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনে ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উদযাপন  হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন ৪নং পার্বতীপুর ইউনিয়ন শাখার আয়োজনে বৃহস্পতিবার (৮ই নভেম্বর) বিকেল ইউনিয়ন পরিষদ এর চত্বর থেকে একটি বর্ণাঢ্য  র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে পার্বতীপুর এসবি কলেজ প্রাঙ্গণ আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনাসভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ৪নং পার্বতীপুর ইউনিয়ন পরিষদেরর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সভাপতিত্ব করেন।  বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য সাদেকুল ইসলাম, ৫ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সিহাবুল হক (হুদা), ৮ নং ওয়ার্ড  সভাপতি নজরুল ইসলাম, ইউপি সদস্য রবিউল ইসলাম, ও টিপু সুলতান, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যুগ্ম আহবায়ক বাইরুল ইসলাম, আব্দুল লতিফ মোসাদ্দেক হোসেন,  রবিউল ইসলাম, ইসরাইল হোসেন, আশরাফুল ইসলাম প্রভাষক, আশরাফুল ইসলাম,শফিকুল ইসলাম ইয়াসিন আলী প্রমূখ। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা। বক্তব্য শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে।