স্থানীয় উন্নয়নে তৃণমূল জনপ্রতিনিধিদের করণীয় শীর্ষক আলোচনা সভা

Trinamool People's Representatives Discussion Meeting
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৯ নভেম্বর ২০২৪ ১০:১২ পূর্বাহ্ন জাতীয়
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ০৯ নভেম্বর ২০২৪ ১০:১২ পূর্বাহ্ন
স্থানীয় উন্নয়নে তৃণমূল জনপ্রতিনিধিদের করণীয় শীর্ষক আলোচনা সভা
স্থানীয় উন্নয়নে তৃণমূল জনপ্রতিনিধিদের করণীয় শীর্ষক আলোচনা সভা

রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্থানীয় উন্নয়নে তৃণমূল জনপ্রতিনিধিদের করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জুমাবার ৮ নভেম্বর বিকেলে কলাতলির অভিজাত এক হোটেলের সম্মেলন কক্ষে বাংলাদেশ ইউনিয়ন  সদস্য সংস্থা (বাইসস) কক্সবাজার জেলা শাখা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, রোহিঙ্গা প্রত্যাবাসন জাতীয় কমিটির মহাসচিব এম. গফুর উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাইসস এর চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। 

প্রধান আলোচক ছিলেন রাজনৈতিক, গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠক মুহাম্মদ আতা উল্লাহ খান।

উদ্বোধক ছিলেন বাইসস এর ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বাইসস এর মহাসচিব সাইফুল ইসলাম মোয়াজ্জেম, জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ কায়সার উদ্দিন আহমদ, বাইসস এর যুগ্ম মহাসচিব মো: হাশেম চৌধুরী, যুগ্ম মহাসচিব মো: মিজানুর রহমান, যুগ্ম মহাসচিব সরদার নাজমুল সরকার সিদ্দিকী, কক্সবাজারের সিনিয়র আইনজীবী মুহাম্মদ নেজামুল হক, বাইসস এর সাংগঠনিক সম্পাদক মো: আফজাল শেখ।

বাইসস এর কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক, ঝিলংজা ইউনিয়ন পরিষদ সদস্য নাছির উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাইসস এর কক্সবাজার জেলা সভাপতি মো: ছৈয়দ নুর। 

বক্তব্য রাখেন লামা ইউপি সদস্য মোহাম্মদ হোসেন, চকরিয়ার ইউপি সদস্য মঈনুদ্দিন, রত্নাপালং ইউপি সদস্য সেলিম কায়সার, ধলঘাটা ইউপি সদস্য আতাহার ইকবাল, টেকনাফ সদর ইউপি সদস্য শাহ আলম, রামুর ইউপি সদস্য জোসনা, মহেশখালীর ইউপি সদস্য আবু আহমদ ও খুরুশকুল প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিনসহ বিভিন্ন ইউপি সদস্যবৃন্দ।

প্রধান অতিথি বলেন, সামগ্রিক ভাবে সকলের উপস্থিতিতে আপনাদের কাজ করতে হবে। আমাদের কাজ করতে গেলে জানতে হবে আগে আমি কে সেটা। এদেশে কে আসল, তিনি কোন দেশের নাগরিক সেটা কথা নয়। কাজই বড় কথা।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ সদস্যরা সকল নাগরিকের সেবক। জন্ম, মৃত্যু, নাগরিক, ওয়ারিশি সকল সনদের সনাক্তসহ স্থানীয় উন্নয়ন আপনাদের হাতে। আশা করছি সকলের সমন্বয়ে আপনাদের চাওয়া পূরণ হবে।

সভায় ইউপি সদস্যরা বলেন, আমরাও বৈষম্যের শিকার। কক্সবাজার জেলায় ৬/৭শ' ইউপি সদস্য আছেন। আমরা নামে জনগণের জনপ্রতিনিধি। নিজেদের বেতনভাতাসহ নানাভাবে অবহেলিত। উপজেলা মিটিং এ আমাদের একজন সদস্যকে ডাকা হয়না। তারপরও দিনরাত আমাদের মানুষের সেবা করে যেতে হয়।

তারা আরো বলেন, বর্তমান সরকার যতদিন থাকবে আমরাও ততোদিন সাথে থেকে উন্নয়নে অংশীদার হতে চায়। আমাদের সেই সুযোগ দেয়া হোক। 

সভায় কক্সবাজার জেলার সকল ইউনিয়ন পরিষদের অধিকাংশ সদস্যরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণ করেন বান্দরবান, লামা ও আলিকদমের সদস্যরাও।