রাজশাহীর জেলার চারঘাটে ৪৫ কেজি ১০০ গ্রামগাঁজা-সহগ্রেফতার: ১

45 kg 100 grams ganja-co-arrested: 1
নিজস্ব প্রতিবেদক ০৯ নভেম্বর ২০২৪ ১২:২৬ অপরাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিবেদক ০৯ নভেম্বর ২০২৪ ১২:২৬ অপরাহ্ন
রাজশাহীর জেলার চারঘাটে ৪৫ কেজি ১০০ গ্রামগাঁজা-সহগ্রেফতার: ১
রাজশাহীর জেলার চারঘাটে ৪৫ কেজি ১০০ গ্রামগাঁজা-সহগ্রেফতার: ১

৮ নভেম্বররাজশাহী জেলার চারঘাট থানাধীন পরানপুর গ্রাম হতে দিবাগত রাতে একজন মাদক কারবারিকে ৪৫ কেজি১০০ গ্রাম ওজনের অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার চারঘাট মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো:ইয়াসিন (৪৫)। মো: ইয়াসিন রাজশাহী জেলার চারঘাট থানার পরানপুর গ্রামের মো: আবুল হোসেনের পুত্র।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী জেলার চারঘাট মডেল থানার এসআই মো: আলমগীর হোসেন  ফোর্স-সহ   চারঘাট মডেল থানাধীন হল মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত থাকা অবস্থায় গোপনসংবাদের  মাধ্যমে        জানতে পান পরানপুর গ্রামের অভিযুক্ত মো: ইয়াসিন-তার বসতবাড়ির পশ্চিমপার্শ্বে অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ চাষাবাদ, পরিচর্যা ও উৎপাদন করছে।   এই সংবাদে  সেখানে অভিজান চালানো  হয় ।

চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণআইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।