সেনাবাহিনীর গাড়িতে আগুন, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

Md. Raihan Mia
অনলাইন ডেস্ক : ১০ নভেম্বর ২০২৪ ০৪:৩১ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ১০ নভেম্বর ২০২৪ ০৪:৩১ অপরাহ্ন
সেনাবাহিনীর গাড়িতে আগুন, অভিযুক্ত যুবক গ্রেপ্তার
রাজধানীতে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় নেত্রকোনা থেকে গ্রেপ্তার মো. রায়হান মিয়া।.....সংগৃহীত ছবি

রাজধানীর কাফরুল এলাকায় সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত এক যুবককে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শনিবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে কেন্দুয়া উপজেলার পশ্চিম সাউদপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সেনাবাহিনীর বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার হওয়া যুবকের নাম রায়হান মিয়া (২২)। তার বাড়ি পাশবর্তী কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দক্ষিন খালপাড়া গ্রামে। রায়হানের বাবার নাম জালাল মিয়া। 

জানা গেছে, সম্প্রতি রাজধানীর কাফরুল এলাকায় সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করে কিছু দূর্বৃত্ত। এ ঘটনায় কাফরুল থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার একজন পলাতক আসামি ছিল রায়হান। গ্রেপ্তারের পর তাকে কাফরুল থানায় সোপর্দ করার উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।