আজ শপথ নিচ্ছেন তিন উপদেষ্টা

Three advisers are taking oath toda
অনলাইন ডেস্ক ১০ নভেম্বর ২০২৪ ০৭:২৯ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১০ নভেম্বর ২০২৪ ০৭:২৯ অপরাহ্ন
আজ শপথ নিচ্ছেন তিন উপদেষ্টা
___প্রতীকী ছবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে তিনজন আজ বঙ্গভবনে শপথ নিচ্ছেন। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ হওয়ার কথা রয়েছে। ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেবেন বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।

সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান। মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। দুই দশকের বেশি সময় ধরে তিনি চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্য সংখ্যা এখন ২১। তবে সরকারের কার্যক্রমে গতিশীলতা আনতে উপদেষ্টা পরিষদে আরও সদস্য নিয়োগের পরামর্শ আসছিল বিভিন্ন মহল থেকে।