মো: কালু রওশন রাশিদ করিম দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ

Md. Kalu Roshan Rashid Karim Dakhil Madrasa Guardian Assembly
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১১ নভেম্বর ২০২৪ ০২:১৯ অপরাহ্ন জাতীয়
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১১ নভেম্বর ২০২৪ ০২:১৯ অপরাহ্ন
মো: কালু রওশন রাশিদ করিম দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ
মো: কালু রওশন রাশিদ করিম দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ

কক্সবাজার সদরের ভারুয়াখালীর ঘোনার পাড়ায় প্রতিষ্ঠিত আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে পরিচালিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মো: কালু রওশন রাশিদ করিম দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ৯ নভেম্বর ২০২৪ মাদ্রাসা মিলনায়তনে সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজ কর্মী মো: জিয়াউল হক জিয়া। 

মাদ্রাসা সুপার হাফেজ নুরুল আমিন এর পরিচালনায় অনুষ্ঠানে সমাজ কর্মী মোহাম্মদ নুরসহ অন্যান্য সদস্য ও এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাবেশে অভিভাবক/অভিভাবিকাবৃন্দের বিপুল উপস্থিতিতে অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়। মাদ্রাসার উন্নয়ন, অগ্রগতি এবং সার্বিক কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করা হয়।