এক উপদেষ্টার অপসারণের দাবিতে রাজশাহীর রাস্তায় বিক্ষোভ করলেন মহিলা

Demand for removal of an advisor
নিজস্ব প্রতিবেদক: ১২ নভেম্বর ২০২৪ ০৫:২৪ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১২ নভেম্বর ২০২৪ ০৫:২৪ অপরাহ্ন
এক উপদেষ্টার অপসারণের দাবিতে রাজশাহীর রাস্তায় বিক্ষোভ করলেন মহিলা
এক উপদেষ্টার অপসারণের দাবিতে রাজশাহীর রাস্তায় বিক্ষোভ করলেন মহিলা

অন্তবর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টার অপসারণের দাবিতে রাজশাহীর রাস্তায় বিক্ষোভ করেছেন জাতীয়বাদি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি। আজ মঙ্গলবার দুপুরে নগরের সাহেববাজার এলাকায় একাই ব্যানার নিয়ে হাঁটতে থাকেন তিনি। এসময় তার সঙ্গে কয়েকজন যুবককেও দেখা যায়।

ব্যানারে শুধু নতুন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ছবি ছিল। ব্যানারে লেখা ছিল, ‘আওয়ামী লীগের দোসর মোস্তফা সরয়ার ফারুকীসহ নতুন তিন উপদেষ্টার অপসারন চাই।’ ব্যানারটি নিয়ে নগরের সাহেববাজার আরডিএ মার্কেটের সামনে থেকে পদযাত্রা করে জিরোপয়েন্ট বড় মসজিদ চত্বর পর্যন্ত যান তিনি।

এই ব্যানার সাধারণ মানুষকে প্রদর্শণ করানোর পর বড় মসজিদ চত্বরে তিনি এতে আগুন জ্বালিয়ে দেন।

এ সময় মহিলা দল নেত্রী রোকসানা বেগম টুকটুকি বলেন, ‘উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে উত্তরাঞ্চল বঞ্চিত হয়েছে। উত্তরাঞ্চলের কাউকে সরকারে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া হয়নি। এ অঞ্চলের মানুষ কি স্বৈরাচারবিরোধী আন্দোলন করেনি? উত্তরাঞ্চলেরই আবু সাঈদসহ অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। অথচ এখানে কোন উপদেষ্টা নেই। আবার আওয়ামী লীগের দোসরদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। অবিলম্বে এদের অপসারণ করতে হবে।’