খুরুশকুল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১২ নভেম্বর ২০২৪ ১১:৪০ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১২ নভেম্বর ২০২৪ ১১:৪০ অপরাহ্ন
খুরুশকুল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন
খুরুশকুল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনে নবাগত জেলা উপ-পরিচালক

কক্সবাজার জেলা সদরের খুরুশকুল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন নবাগত পরিবার পরিকল্পনা বিভাগের জেলা উপ-পরিচালক বিপ্লব বড়ুয়া।

গতকাল জেলা উপ-পরিচালক পরিদর্শন গেলে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারিরা স্বাগত জানান। উপ-পরিচালক কেন্দ্র ঘুরে দেখেন। পরে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। 

নবাগত উপ-পরিচালক কেন্দ্র সংশ্লিষ্টদের শতভাগ সেবা নিশ্চিতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন।