ফোমের কারখানায় আগুন
Factory fire
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, বন্দর নিমতলা থেকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি যাচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারব।