চাকরির সুযোগ অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডে থাকবে অনেক সুবিধা

Jobs in Apex Footwear Ltd
অনলাইন ডেস্ক : ১৪ নভেম্বর ২০২৪ ০৬:১৮ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ১৪ নভেম্বর ২০২৪ ০৬:১৮ অপরাহ্ন
চাকরির সুযোগ অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডে থাকবে অনেক সুবিধা
......সংগৃহীত ছবি

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড মার্কেটিং বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১৩ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন

পদসংখ্যা: ০১টি শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ 

অন্যান্য যোগ্যতা: ব্র্যান্ড পরিচালনা, মার্কেটিং প্রক্রিয়া এবং ডাটা বিশ্লেষণে দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ৩৩ থেকে ৪০ বছর 

কর্মস্থল: ঢাকা (গুলশান ১)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, গ্র্যাচুইটি, জীবন বিমা (দুর্ঘটনাজনিত এবং হাসপাতালে ভর্তি), নির্বাচিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সুবিধা, পিক অ্যান্ড ড্রপ সুবিধা, ডে কেয়ার পরিষেবা, এপেক্স পণ্যে এপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট। 

আবেদনের শেষ সময়: ১৩ ডিসেম্বর ২০২৪



অফিশিয়াল ওয়েবসাইট: https://www.apexfootwearltd.com