চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ

Akiz Group Jobs
অনলাইন ডেস্ক : ১৭ নভেম্বর ২০২৪ ০৪:১২ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ১৭ নভেম্বর ২০২৪ ০৪:১২ অপরাহ্ন
চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ

আকিজ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কোয়ালিটি অ্যানালিস্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১৭ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড

পদের নাম: কোয়ালিটি অ্যানালিস্ট

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: তামাকের মান পরীক্ষা ও নিরীক্ষণে দক্ষতা 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: রংপুর

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, চিকিৎসা পরিষেবা এবং আরো অন্যান্য সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানেক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২২ নভেম্বর ২০২৪