জেলা ও দায়রা জজ আদালতে চাকরি দিচ্ছে

Jobs in Sessions Judge Court
অনলাইন ডেস্ক : ১৭ নভেম্বর ২০২৪ ০৫:১৮ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ১৭ নভেম্বর ২০২৪ ০৫:১৮ অপরাহ্ন
জেলা ও দায়রা জজ আদালতে চাকরি দিচ্ছে
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে শূন্য পদে লোক নিয়োগ দিবে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ২ টি পদে মোট ১২ জনকে নিয়োগ দেবে। এই চাকরিতে সকল জেলার স্থায়ী বাসিন্দারা অনলাইনে আবেদন করতে পারবেন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

পদের নাম : সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা : ০২ টি

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমান ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা : কম্পিউটার চালনায় অভিজ্ঞতা।

বেতন :  ১১,০০০ – ২৬,৫৯০ টাকা।

পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা : ১০ টি

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক বা সমমান ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা : কম্পিউটার চালনায় অভিজ্ঞতা।

বেতন :  ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।

আবেদন শুরুর সময় : ১৫ নভেম্বর ২০২৪ তারিখ থেকে শুরু হবে।

আবেদনের শেষ সময় : ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখ শেষ হবে।

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইনে http://djcj.teletalk.com.bd ওয়েবসাইটের মাধমে অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে।