নেতৃত্ব বিকাশে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে, (H R D) লিডারশিপ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।নাটোর উত্তরা গণভবন সংলগ্ন নিডা সোসাইটিতে ১৬নভেম্বর শনিবার সকাল আটটায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে ১৮ নভেম্বর সোমবার পর্যন্ত তিনদিন ব্যপী প্রশিক্ষন কর্মশালা উদ্ভোদন অনুষ্ঠিত হয়।রাজশাহী ও গাইবান্ধা জেলার চল্লিশজন এইচ আর ডি এই কর্মশালায় অংশগ্রহণ করে।উক্ত কর্মশালায় ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন,আই ই ডির ফেরদৌস আহমেদ উজ্জল ও তারিক হোসেন মিঠুল।সার্বিক সহযোগিতায় ছিলেন, রাজশাহী ও গাইবান্ধার ফেলো, আন্দ্রিয়াস বিশ্বাস ও মিলন তিগ্গ্যা।প্রশিক্ষনের বিরতি সময় ১৭ নভেম্বর সকাল এগারোটায় ফ্যাসিলিটেটর, ফেলো ও প্রশিক্ষনার্থীরা নাটোর উত্তরা গণভবন ও বিকেল চারটায় নাটোর রানী ভবাণী রাজবাড়ী পরিদর্শন করেন।একটি বেসরকারি প্রতিষ্ঠান আই ই ডি(iED)এই প্রশিক্ষনের আয়োজন করে।