পুলিশের গাড়িতে ধাক্কা, লুঙ্গির নিচ থেকে বের হলো ছাগল

Hit the police car
অনলাইন ডেস্ক : ১৮ নভেম্বর ২০২৪ ০৪:১৩ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ১৮ নভেম্বর ২০২৪ ০৪:১৩ অপরাহ্ন
পুলিশের গাড়িতে ধাক্কা, লুঙ্গির নিচ থেকে বের হলো ছাগল
ছাগলটি চুরি করেছেন বলে স্বীকার করেন আলমগীর।.......সংগৃহীত ছবি

জামালপুরে মেলান্দহে পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আলমগীর (৩৫) নামের এক যুবকের লুঙ্গির নিচে রাখা চুরি করা ছাগলটি বের হয়ে যায়। ফলে তাকে হাতেনাত আটক করে পুলিশ। উপজেলার মালঞ্চ বাজারে রবিবার (১৭ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের একটি দল রবিবার উপজেলার দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশায় টহল দিচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে হঠাৎ করে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে এটির ধাক্কা লাগে। পুলিশের সদস্যরা নেমে অটোরিকশার কাছে গেলে তারা আলমগীর নামে এক ব্যক্তির লুঙ্গির নিচে ছাগল দেখতে পান। পরে পুলিশ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে ছাগলটি চুরি করেছেন বলে স্বীকার করেন আলমগীর।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান জানান, ছাগল নিয়ে পালানোর সময় আলমগীরকে গোয়েন্দা পুলিশ আটক করেছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।