এবি শ্রমিক পার্টির কক্সবাজার জেলা আহবায়ক কমিটি গঠিত

Cox's Bazar District Convening Committee of AB Sramik Party
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৮ নভেম্বর ২০২৪ ০৫:৪১ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৮ নভেম্বর ২০২৪ ০৫:৪১ অপরাহ্ন
এবি শ্রমিক পার্টির কক্সবাজার জেলা আহবায়ক কমিটি গঠিত

আমার বাংলাদেশ (এবি) শ্রমিক পার্টির কক্সবাজার জেলা আহবায়ক কমিটি গঠিত হয়েছে। 

মো: হাসানকে পুনরায় আহবায়ক ও এইচ এম জামাল উদ্দিনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি দলের কেন্দ্র থেকে অনুমোদন করা হয়েছে। 

উল্লেখ্য, গত ৮ নভেম্বর শুক্রবার কক্সবাজার জেলা এবি পার্টির সংগঠক সমাবেশে উপস্থিত প্রধান অতিথি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন। 

উক্ত সংগঠক সমাবেশে আরো উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব এড. আব্দুল্লাহ আল মামুন রানা ও কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানী আব্দুল হক সহ দলের জেলা, উপজেলা এবং সহযোগী সংগঠনের নেতারা।