গ্রামীণ ব্যাংকে চাকরি, চলছে অনলাইনে আবেদন

Grameen Bank Jobs
অনলাইন ডেস্ক : ১৮ নভেম্বর ২০২৪ ০৬:৫৩ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ১৮ নভেম্বর ২০২৪ ০৬:৫৩ অপরাহ্ন
গ্রামীণ ব্যাংকে চাকরি, চলছে অনলাইনে আবেদন
গ্রামীণ ব্যাংক নিয়োগ, চলছে অনলাইনে আবেদন

গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা পরিচালক পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১৮ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: গ্রামীণ ব্যাংক 

পদের নাম: ব্যবস্থাপনা পরিচালক

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: ক্ষুদ্র ঋণ বা এসএমই প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার বা সমমানের পদে মাঠ পর্যায়ে কাজের দক্ষতা। গ্রামীণ অর্থনীতি, পল্লী উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক ঋণ ব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২০ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৫-১১-২০২৪ তারিখে বয়স ৪৫-৫৮ বছরের মধ্যে হতে হবে। 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের প্রচলিত নিয়মে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৫ নভেম্বর ২০২৪