ব্র্যাক ব্যাংক নেবে কর্মকর্তা, কর্মস্থল ঢাকা

BRAC Bank Jobs
অনলাইন ডেস্ক : ১৯ নভেম্বর ২০২৪ ০৫:০২ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ১৯ নভেম্বর ২০২৪ ০৫:০২ অপরাহ্ন
ব্র্যাক ব্যাংক নেবে কর্মকর্তা, কর্মস্থল ঢাকা
.....সংগৃহীত ছবি

বেসরকারি ব্র্যাক ব্যাংক পিএলসি কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ঢাকায় হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়েন্স পদে একজন কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভি পাঠাতে হবে।

পদের নাম: হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়েন্স

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/ বিভাগ বা সিজিপিএ–২.০-এর নিচে গ্রহণযোগ্য নয়। কোনো বাণিজ্যিক ব্যাংকে অন্তত ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট পদের কাজ, ইন্টারনাল অ্যান্ড এক্সটারনাল অডিট সম্পর্কে বিস্তর জানাশোনা থাকতে হবে। সংশ্লিষ্ট আইন ও নিয়মনীতি জানা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের career@bracbank.com ঠিকানায় সিভি ই-মেইল করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৪।