মাছরাঙা টিভির রাঙা সকালে থাকছেন কক্সবাজারের সন্তান সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু

'Colorful Morning'
কক্সবাজার জেলা প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৪ ১১:১১ পূর্বাহ্ন সারা বাংলা
কক্সবাজার জেলা প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৪ ১১:১১ পূর্বাহ্ন
মাছরাঙা টিভির রাঙা সকালে থাকছেন কক্সবাজারের সন্তান সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু
মাছরাঙা টিভির রাঙা সকালে থাকছেন কক্সবাজারের সন্তান সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু

মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান 'রাঙা সকাল'। অনুষ্ঠানের এবার আমন্ত্রিত অতিথি হয়েছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু। 

আরজে কিবরিয়া ও ইয়াসমিন লাবণ্য'র উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে বুধবার ২০ নভেম্বর ২০২৪ সকাল ৭টায় মাছরাঙা টিভির পর্দায়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জোবায়ের ইকবাল। 

এবারের পর্বের অতিথি বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু বলেন, মাছরাঙা টিভির- রাঙা সকাল দীর্ঘ বছর ধরে প্রচার হতে থাকা একটা জনপ্রিয় অনুষ্ঠান। যেখানে মন খুলে কাজের আড্ডা দেওয়া যায়। তাই মাছরাঙার 'রাঙা সকাল' অনুষ্ঠানে অতিথি হয়ে খুব ভালো লাগছে। এমন একটা চমৎকার ভিন্ন ধরণের, অন্যরকম অনুষ্ঠানের একটা পর্বে অতিথি থাকতে পেরে কাজের পথচলায় বেশ উৎসাহিত হয়েছি। এতে মিডিয়া বিষয়ক নানা বিষয়, নিজের কর্মব্যস্ততা নিয়ে এবং মিডিয়া দিনগুলোর শুরুর দিকের কঠিন কষ্টের স্মৃতি নিয়েও বেশ আড্ডা জমিয়েছি। সবমিলিয়ে অনুষ্ঠান উপভােগ্য হবে সবাইকে দেখার অনুরোধ করছি।

উল্লেখ্য, আশিক বন্ধু কক্সবাজারের অবসরপ্রাপ্ত সরকারি অফিসার, বিশিষ্ট ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি অনুরাগী মরহুম সোলতান আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান। সাংবাদিক সংসদ কক্সবাজার সভাপতি, জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন ও বিজয়বাংলা নিউজ এর কক্সবাজার জেলা প্রতিনিধি আনোয়ার হাসান চৌধুরীর ছোট ভাই।