ব্র্যাক এনজিও নিয়োগ চাকরি

BRAC NGO Recruitment Jobs
অনলাইন ডেস্ক : ২০ নভেম্বর ২০২৪ ১২:২৮ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ২০ নভেম্বর ২০২৪ ১২:২৮ অপরাহ্ন
ব্র্যাক এনজিও নিয়োগ চাকরি
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। .....সংগৃহীত ছবি

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ব্র্যাক হেলথ প্রোগ্রাম (প্রজেক্ট স্টাফ) বিভাগ ট্রেইনার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৯ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: ট্রেইনার

বিভাগ: ব্র্যাক হেলথ প্রোগ্রাম (প্রজেক্ট স্টাফ)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি, বিশেষ করে মনোবিজ্ঞানে স্নাতক

অন্যান্য যোগ্যতা: মানসিক স্বাস্থ্য প্রোগ্রাম ও প্রশিক্ষণ ব্যবস্থাপনায় দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৯ নভেম্বর ২০২৪