রাজনৈতিক দলগুলো সুযোগ না দিলে আমরা নির্বাচন দিয়ে চলে যাব

Muhammad Yunus
অনলাইন ডেস্ক : ২০ নভেম্বর ২০২৪ ০৩:৩৯ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ২০ নভেম্বর ২০২৪ ০৩:৩৯ অপরাহ্ন
রাজনৈতিক দলগুলো সুযোগ না দিলে আমরা নির্বাচন দিয়ে চলে যাব
অধ্যাপক মুহাম্মদ ইউনূস.....সংগৃহীত ছবি

রাজনৈতিক দলগুলো সংস্কারের সুযোগ দিতে না চাইলে নির্বাচন দিয়ে চলে যাবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একটি জাতীয় দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।  

এরই মধ্যে বড় রাজনৈতিক দল বলছে যে না এ সরকার দ্রুত নির্বাচন দিয়ে চলে যাক- এমন প্রশ্নের জবাবে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, আমরা রাজি। ওরা না চাইলে আমরা কে? আমরা কেউ না। আমার বক্তৃতায় বারবার আবেদন করছি, হাতজোড় করে যে সুযোগ দেন, আপনারা সংস্কারের কথা বলুন, সংস্কারটা চান। সংস্কার আমরা করে যাবে, মতামতের দরকার নেই—আমরা তো এমনটা বলছি না। আবেদন করছি রাজনৈতিক দলগুলোকে যে আপনারা সংস্কার করার সুযোগে দেন। ওরা সুযোগ না দিলে আমরা নির্বাচন দিয়ে চলে যাব।

নির্বাচন দিতে গেলেও জনপ্রশাসন ও ভালো পুলিশ দরকার। সেটি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি কেমন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, চেষ্টা করছি আরকি। যা যা করতে হয়, সেগুলোই জোড়াতালি দিয়ে চালাতে হবে। আমরা তো আর নতুন পুলিশ আনতে পারব না। এ পুরনো পুলিশকেই জোড়াতালি দিয়ে চালাতে হবে। আমলাতন্ত্রকে নিয়ে জোড়াতালি দিয়ে চালাতে হবে। সে জোড়াতালি দিতে গেলে, দেয়ার সময় আমরা ভুলভ্রান্তি করব, ভুল বুঝব, সেটাও হতে পারে। এর মধ্যেই অন্তর্বর্তী সরকারের সবাই চেষ্টা করে যাচ্ছে।

সূত্র-বণিক বার্তা