বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নাটিকা প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Prevention of child marriage, violence against women and children
অনলাইন ডেস্ক : ২০ নভেম্বর ২০২৪ ০৬:৩৫ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ২০ নভেম্বর ২০২৪ ০৬:৩৫ অপরাহ্ন
বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নাটিকা প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নাটিকা প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে নাটিকা প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ ও জেলা প্রশাসনের সহযোগিতায় এর আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা।

দুপুর একটায় বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, উম্মে আতিয়া ও চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম।


অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধু নাজিফা আনঝুম বর্ণা, মেঘলা খাতুন, মঈন আহমেদ, রাকিবুল হাসান, সাকিব ইসলাম, শাকিল হোসেন, আহমেদ ওয়ালিদ, সৈয়দ নাফিউল হাসানসহ অন্যরা।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বাল্যবিবাহের কারণে আমরা প্রতিবছর অনেক শিক্ষার্থীকে আমাদের মাঝ থেকে হারিয়ে ফেলি। অনেক মেধাবী শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ বাল্যবিবাহের কারণে নষ্ট হচ্ছে। আমাদের সকলকে একত্রিত হয়ে এটি প্রতিহত করতে হবে। এর জন্য জনসচেতনতা অন্যতম প্রধান মাধ্যম। বন্ধুসভার এই কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে। এত সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসন, ইউনিসেফ এবং প্রথম আলো বন্ধুসভাকে।

আরাফাত মিলেনিয়াম বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জন্য নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। তারাই ধারাবাহিকতায় আজকে এই নাটিকা প্রদর্শন এবং আলোচনা সভা। নাটিকার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিবাহের কুফল এবং প্রতিকারের প্রয়োজনীয় ব্যবস্থাগুলো ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুসভার এই সকল ভালো কাজের ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।