ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন

Dengue infected
অনলাইন ডেস্ক : ২০ নভেম্বর ২০২৪ ০৭:০৫ অপরাহ্ন স্বাস্থ্য
অনলাইন ডেস্ক : ২০ নভেম্বর ২০২৪ ০৭:০৫ অপরাহ্ন
ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৪ জন
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ৫ জন মারা গেছেন।.......সংগৃহীত ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ৫ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের একজন, ঢাকা দক্ষিণ সিটি ও উত্তর সিটিতে একজন করে এবং খুলনা বিভাগে দুজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪২৭ জন মারা গেছেন এবং ৮৩ হাজার ১৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।