কক্সবাজারে ব্যবসায়ি ও পর্যটন সংশ্লিষ্টদের নিয়ে মানহানি ও অপপ্রচারের অভিযোগ
মেহেদীর ৩ জনকে লিগ্যাল নোটিশ প্রেরণ
কক্সবাজার সী বিচের সুগন্ধা সহ বিভিন্ন পয়েন্টের ক্ষুদ্র ব্যবসায়িদের বিরুদ্ধে মানহানি ও অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সাধারণ ব্যবসায়ি ও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ।
এদিকে সম্প্রতি মনগড়া, মানহানিকর ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রকাশে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে।
প্রেরিত নোটিশে বলা হয় আমি আমার মক্কেল নোটিশ দাতা কর্তৃক অনুরুদ্ধ ও নিয়োজিত হইয়া আপনারা নোটিশ গ্রহীতাগনকে এই মর্মে লিগ্যাল নোটিশ প্রদান করিতেছি যে, আপনারা নোটিশ গ্রহীতাগন কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক মেহেদী পত্রিকার স্টাফ রিপোর্টার, প্রকাশক ও প্রধান সম্পাদক এবং নির্বাহী সম্পাদক হন। গত ৩/১১/২০১৪ইং আপনাদের সম্পাদিত দৈনিক মেহেদী পত্রিকার শীর্ষ কলামে প্রকাশিত 'সুগন্ধায় দাপিয়ে বেড়াচ্ছে, আওয়ামী লীগের অর্থ যোগানদাতারা' শীর্ষক সংবাদটি আমার মক্কেলের দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদে আমার মক্কেলের ছবিসহ তাকে জড়িয়ে নানা কুরুচিপূর্ণ, মানহানিকর, ভূঁয়া ও উদ্দেশ্য প্রণোদিত এবং মনগড়া উক্তি প্রকাশ করা হয়। উক্ত সংবাদে আমার মক্কেলকে 'কাজী রাসেলের ডান হাত, হোটেল মোটেল জোনে কটেজ দখল করে মাদক ও পতিতা ব্যবসা সহ চাঁদাবাজি, মাসোহারা বিচার-শালিস এবং পর্যটক হয়রানীর মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম' এর মতো জঘন্যতম অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার মিথ্যা অভিযোগ উত্থাপন করা হয়েছে। উক্ত সংবাদের কারণে আমার মক্কেলের সামাজিক, পারিবারিক ও ব্যবসায়িকভাবে ১ (এক) কোটি টাকার মানক্ষুন্ন হয়েছে। ১নং নোটিশ গ্রহীতা পত্রিকার স্টাফ রিপোর্টার (প্রতিবেদক), প্রকাশক ও প্রধান সম্পাদক এবং নির্বাহী সম্পাদক হিসাবে উক্তরূপ মিথ্যা সংবাদের দায় এড়াতে পারেন না।
প্রকৃত ঘটনা হইল : সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে আপনারা নোটিশ গ্রহীতাগন দৈনিক মেহেদী পত্রিকার বরাত দিয়ে আমার মক্কেলকে ফোন করেন পরস্পর পরামর্শক্রমে ৫,00,000/- (পাঁচ লক্ষ) টাকা চাদা দাবি করেন। নচেৎ আপনারা নোটিশ গ্রহীতাগন আমার মক্কেলের বিরুদ্ধে আপনাদের পত্রিকায় বড় আকারে সংবাদ পরিবেশ করত: আমার মক্কেলকে মিথ্যা মামলায় ফাঁসাবেন মর্মে হুমকি প্রদর্শন করেন। আমার মক্কেল আপনারা নোটিশ গ্রহীতাগনের দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করায় আপনারা নোটিশ গ্রহীতাগন উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার মক্কেলের বিরুদ্ধে উক্ত মিথ্যা তথ্য বিভ্রাটপূর্ণ, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদটি প্রকাশ করেছেন।
এমতাবস্থায় অত্র লিগ্যাল নোটিশের মাধ্যমে আপনারা নোটিশ গ্রহীতাগনকে জানানো যাচ্ছে যে, নোটিশ প্রাপ্তি পরবর্তী ১ (এক) সপ্তাহের মধ্যে আপনারা নোটিশ গ্রহীতাগন নিজস্ব উদ্যোগে আপনাদের পত্রিকায় উত্তরূপ মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি প্রকাশ করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন। নচেৎ আমার মক্কেল আপনারা নোটিশ গ্রহীতাগনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উপযুক্ত আদালতে আশ্রয় গ্রহন করত। প্রতিকার প্রার্থনা করতে বাধ্য হবেন। বিষয়টি অতীব জরুরি।
লিগ্যাল নোটিশ
১। ইয়াছিন আরফাত, স্টাফ রিপোর্টার-দৈনিক মেহেদী, পিতা-মোঃ কাজল, সাং-বাহারছড়া, ১০নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
২। জসিম উদ্দিন কিশোর, প্রকাশক ও প্রধান সম্পাদক, দৈনিক মেহেদী।
৩। মোহাম্মদ নাজিম উদ্দিন, নির্বাহী সম্পাদক, দৈনিক মেহেদী।
হোটেল আল-আমিন কমপ্লেক্স, ৩য় তলা, প্রধান সড়ক, কক্সবাজার। লিগ্যাল নোটিশ গ্রহীতা।
জাকির হোসেন, পিতা-নজির আহমদ, সাং- দক্ষিন কলাতলী, ১২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
এর পক্ষে-মোশাররফ হোসাইন (শিমুল), জেলা ও দায়রা জজ আদালত, কক্সবাজার। লিগ্যাল নোটিশ দাতা।