মুখ্যমন্ত্রীর নির্দেশ

দাম নিয়ন্ত্রণে আপাতত বন্ধ আলু রপ্তানি

Export of potatoes stopped
বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক ২২ নভেম্বর ২০২৪ ০৫:১২ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
বিজয় বাংলা ডিজিটাল ডেস্ক ২২ নভেম্বর ২০২৪ ০৫:১২ অপরাহ্ন
দাম নিয়ন্ত্রণে আপাতত বন্ধ আলু রপ্তানি
দাম নিয়ন্ত্রণে আপাতত বন্ধ আলু রপ্তানি

মুখ্যমন্ত্রীর দপ্তরকে আড়ালে রেখেই হু হু করে আলু রপ্তানি হচ্ছিল ভিনরাজ্যে। যার জেরে দাম বাড়ছে এ রাজ্যের বাজারে। এই অভিযোগ পেতেই মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে আলু রপ্তানি নিয়ে যথেষ্ট উষ্মা প্রকাশ করেন তিনি। প্রশ্ন তোলেন, কেন তাঁকে না জানিয়ে আলু রপ্তানি হচ্ছে? তাতে রাশ টানতে দায়িত্ব দিয়েছিলেন টাস্ক ফোর্সকে। আর তাঁর নির্দেশ পেয়ে শুক্রবারই তড়িঘড়ি বৈঠকে বসলেন টাস্ক ফোর্সের সদস্যরা।  আর তাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আলুর দাম নিয়ন্ত্রণে রপ্তানি আপাতত বন্ধ করা হল। তাতে খানিকটা দাম কমার আশায় ব্যবসায়ী-ক্রেতারা। 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।