ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদন দ্রুত করুন

Jobs in Bank Asia
অনলাইন ডেস্ক : ২৪ নভেম্বর ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ২৪ নভেম্বর ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ন
ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদন দ্রুত করুন

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি।  প্রতিষ্ঠানটি হেড অব আইটি অডিট (আপ টু এফভিপি) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২০ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি

পদের নাম: হেড অব আইটি অডিট (আপ টু এফভিপি)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (সিএসই/সিএস/আইটি ইত্যাদি)

অন্যান্য যোগ্যতা: তথ্য নিরাপত্তা, আইটি, ব্যাংক অডিটে দক্ষতা  

অভিজ্ঞতা: কমপক্ষে ০৮-১৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: নির্ধারিত নয়

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৪