এক ডিসেম্বর শুরু কক্সবাজার শিল্প ও বানিজ্য মেলা

Industrial and trade fairs
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৪ নভেম্বর ২০২৪ ০৩:১৫ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৪ নভেম্বর ২০২৪ ০৩:১৫ অপরাহ্ন
এক ডিসেম্বর শুরু কক্সবাজার শিল্প ও বানিজ্য মেলা
এক ডিসেম্বর শুরু কক্সবাজার শিল্প ও বানিজ্য মেলা। ছবি: বিজয় বাংলা

শুরু হতে যাচ্ছে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা-২০২৪/২৫ইং। ইতিমধ্যে নির্মাণের অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে। এর আগে পবিত্র খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক কাজের শুভ উদ্বোধন হয়।

উদ্বোধন কাজে উপস্থিত ছিলেন কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা পরিচালনা কমিটির পক্ষে রফিকুল ইসলাম, মো: সানাউল্লাহ আবু, আজিজুল হক সোহেল, জয়নাল আবেদীন, সাইফুল ইসলাম লিটন, হেলাল উদ্দিন চৌধুরী, আবদুল করিম ও সাঈদ কন্ঠাকটর সহ মেলার পরিচালনা কমিটির কর্মকর্তাবৃন্দ।

বিজয় বাংলা প্রতিদিনকে মেলা কর্তৃপক্ষ জানান, ১ ডিসেম্বর মেলার আনুষ্ঠানিকতা হবে। এবার মেলা বেশ উৎসবমুখর হবে। ভিন্নতা আসবে। সকলকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।