সরকারি চাকরিতে ২০ হাজার পদের নিয়োগ আসছে
Recruitment of 20 thousand posts
ক্যাডার ও নন–ক্যাডার মিলে ২০ হাজার পদে নিয়োগ আসছে। আজ রোববার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
৪৩তম বিসিএস থেকে ৪৭তম বিসিএসে এসব নিয়োগ পাবেন চাকরীপ্রত্যাশীরা।
ওই কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ২০ হাজার পদে নিয়োগ আসছে। এখানে সব কটিই কর্মকর্তা পদ। বিসিএসের মাধ্যমে নিয়োগ হবে, নাকি বিশেষ বিসিএস হবে, তা দুপুরে প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস উর রহমান প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্ভিস নিয়োগ নিয়ে কথা বলবেন। নিয়োগের ব্যাপারে তিনিই বিস্তারিত সবকিছু জানাবেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি জানান।