কক্সবাজারে ২ দিনের ট্রেনিং প্রোগ্রাম
রোববার ২৪ নভেম্বর ২০২৪ ইন্সটিটিউট ও পাবলিক লাইব্রেরির শহিদ শুভাস হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প এর অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক প্রভাস চন্দ্র রায়, জেলা পুলিশ সুপার মো: রহমত উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়ামিন হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক সুব্রত বিশ্বাস, কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মো: মাহবুবর রহমান, মুনাফ মুজিব চৌধুরী, পরিচালক, CommEngine এবং Ex- head, Meta Advertising in Bangladesh, কক্সবাজার উইমেন চেম্বার সভাপতি জাহানারা ইসলাম, সুইস কনটাক্ট বাংলাদেশ এর সিনিয়র এডভাইজার রোকন উদ্দিন আহমেদ, সাহিদুল ওয়াহিদ সাহেদ, ছাত্র সমন্বয়ক ও মো: রবিউল ইসলাম, ছাত্র সমন্বয়ক।
উল্লেখ্য, ২৬০ জন নারী উদ্যোক্তা এই ই-কমার্স বিজনেস স্কিল ডেভেলপমেন্ট কোর্সে অংশগ্রহণ করে। পর্যটনের অপার সম্ভাবনাময় কক্সবাজারে নারী উদ্যোক্তাদের ব্যবসা প্রসারের সুযোগ সৃষ্টি করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।