মানবতাবিরোধী অপরাধে বিদেশিদেরও বিচার করতে পারবে ট্রাইব্যুনাল

Manowar Hossain Tamim
অনলাইন ডেস্ক : ২৫ নভেম্বর ২০২৪ ০৩:৪১ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ২৫ নভেম্বর ২০২৪ ০৩:৪১ অপরাহ্ন
মানবতাবিরোধী অপরাধে বিদেশিদেরও বিচার করতে পারবে ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল......সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৯৭৩ অ্যাক্ট সংশোধন অধ্যাদেশ নিয়ে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেছেন, মানবতাবিরোধী অপরাধ করলে বিদেশিদেরও বিচার করতে পারবে ট্রাইব্যুনাল।

আজ সোমবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৯৭৩ অ্যাক্ট সংশোধন অধ্যাদেশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গাজী মনোয়ার হোসেন তামিম এ কথা বলেন।

গাজী মনোয়ার হোসেন তামিম বলেন, ‘আগে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে থেকে অপরাধ করলে এ আইনে বিচার করা হতো। এখন বাংলাদেশের অভ্যন্তরে থেকে অথবা দেশের বাইরে থেকে অপরাধ করলে তার বিচার করা হবে। অথবা বাংলাদেশের অভ্যন্তরে থেকে যদি কোনো বিদেশিও এই অপরাধ করে তাকেও বিচারের আওতায় আনা হবে। 

গাজী মনোয়ার হোসেন তামিম আরও বলেন, ‘এই ট্রাইবুন্যালের আধীনে অন্তর্বর্তী কোনো আদেশ যেটা কনটেম টু কোর্ট ছিল সেটার এগেইনস্টে আপিল ডিভিশনে আপিল করতে পারবে যে কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি। এখানে আগে ছিল আর্মড ফোর্সের বিরুদ্ধে আপিল করা যাবে।