বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পবা উপজেলা শাখার সভাপতি খালেদা বানু, সম্পাদক হারুন
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজশাহীর পবা উপজেলা শাখার পূর্নাঙ্গ কমিটি অনুমোদিত হয়েছে। এতে বায়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বানুকে সভাপতি ও পাকুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি অনুমোদন করা হয়।
গত রবিবার (২৪ নভেম্বর) বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটি ৭৪ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন। পবা উপজেলা বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের সংখ্যা ৫৯৭ জন।
নবগঠিত শিক্ষক সমিতির নেতা নির্বাচিত করায় সভাপতি খালেদা বানু ও সম্পাদক হারুন অর রশিদ সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এসময় তাঁরা বলেন, সকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। প্রাথমিক শিক্ষক সমাজের ন্যায্য অধিকার আদায় ও কল্যাণের লক্ষ্যে কাজ করতে চ্ইা। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও সরকারের নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে নিজেদের সর্বোচ্চ সেবায় নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।