রাজশাহীতে বাবলাবন গণহত্যা দিবস পালন

Celebrating Genocide Day
রুয়েট প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৪ ০৬:২৫ অপরাহ্ন সারা বাংলা
রুয়েট প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৪ ০৬:২৫ অপরাহ্ন
রাজশাহীতে বাবলাবন গণহত্যা দিবস পালন
রাজশাহীতে বাবলাবন গণহত্যা দিবস পালন

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক বাবলাবন গণহত্যা দিবস পালন করেছে বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে দিবসটির স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভাটি সম্পন্ন হয়। সভায় আরো বক্তব্য রাখেন, বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.আসলাম-উদ-দৌলা,মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু,এস এম আব্দুল মুগনী নীরো,সালাউদ্দিন মিন্টু সহ প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ নভেম্বর স্বাধীনতা যুদ্ধের সময় রাজশাহীতে স্বাধীনতাকামী ১৭ জন মানুষকে পাকিস্তানি হানাদার বাহিনী তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন করে পদ্মানদীর চরে জীবন্ত পুতে হত্যা করে।

বিজয়ের পর ৩১ ডিসেম্বর পদ্মাচর শ্রীরামপুর বাবলাবন এলাকা থেকে তাদের রশিতে বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।