রুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Agricultural Machinery Talent at RUET
রুয়েট প্রতিনিধি : ২৮ নভেম্বর ২০২৪ ১২:১৯ অপরাহ্ন সারা বাংলা
রুয়েট প্রতিনিধি : ২৮ নভেম্বর ২০২৪ ১২:১৯ অপরাহ্ন
রুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
রুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর এর ফার্ম মেশিনারি এন্ড পোস্ট-হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে “কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ’ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের সামনে অনুষ্ঠিত প্রদর্শনী মেলার উদ্বোধন করেন রুয়েট উপাচার্য প্রফেসর ড. এস.এম. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. রবিউল ইসলাম সরকার। পরবর্তীতে অডিটোরিয়ামে ‘কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ’- শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এস. এম. আব্দুর রাজ্জাক।

এ সময় প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. এস. এম. আব্দুর রাজ্জাক আয়োজকদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিদেশি প্রযুক্তির আদলে অনেক কম খরচে দেশীয় প্রযুক্তি উদ্ভাবন করছেন। ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।

এ ধরনের প্রযুক্তি দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে হবে, যদিও ইতোমধ্যে অনেক প্রযুক্তি কৃষক পর্যায়ে পৌঁছে গেছে। এতে কৃষির উৎপাদন খরচ অনেকাংশে কমে গেছে, ম্যানপাওয়ার এবং সময় সাশ্রয় হচ্ছে। এছাড়া আমরা ভোক্তা পর্যায়ে স্বল্প মূল্যে কৃষি পন্য ক্রয় করতে পারছি।

তিনি আরও উল্লেখ করেন, আমার মনে হয় দেশের অন্যান্য সেক্টরের তুলনায় কৃষি ও মৎস্য সেক্টরে সবচেয়ে বেশি উন্নয়ন সাধিত হয়েছে। এজন্য ছোট একটা দেশ হওয়া সত্ত্বেও আমরা ১৮ কোটি জনগণের খাদ্যের যোগান দিতে সক্ষম হচ্ছি।

পরিশেষে, তিনি এ ধরনের সেমিনার ও মেলা আয়োজনের সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।