রাজশাহীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৬

Attacks on anti-discrimination student movement
নিজস্ব প্রতিবেদক ২৮ নভেম্বর ২০২৪ ০৪:৩৯ অপরাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিবেদক ২৮ নভেম্বর ২০২৪ ০৪:৩৯ অপরাহ্ন
রাজশাহীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৬
......সংগৃহীত ছবি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২৬ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ১৮ জন এবং ওয়ারেন্টভূক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত রেজাউল করিম পল্টু (৪০) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া উত্তরপাড়া ডাবতলার মোড় এলাকার আব্দুল হাকিমের ছেলে। সে রাজশাহী মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।