রাজশাহী কলেজে জুলাই অভ্যুত্থানের স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন

July Coup Commemoration
নিজস্ব প্রতিবেদক ২৮ নভেম্বর ২০২৪ ০৬:৩৭ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ২৮ নভেম্বর ২০২৪ ০৬:৩৭ অপরাহ্ন
রাজশাহী কলেজে জুলাই অভ্যুত্থানের স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন
রাজশাহী কলেজে জুলাই অভ্যুত্থানের স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন

"মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলীদান লেখা আছে অশ্রুজলে" স্লোগাকে সামনে রেখে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানের চেতনাভিত্তিক স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহীম আলী।

 এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো: সেরাজ উদ্দীন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ নাফিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের  বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোসা: ইয়াসমীন আকতার সারমিন।

বাংলা বিভাগের শিক্ষার্থী আব্দুর রহিম ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মহুয়া জান্নাত এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. মো: ইব্রাহীম আলী,

আমাদের শিক্ষার্থীরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা দুর্নীতিহীন,শোষণ মুক্ত, বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমাদের শিক্ষার্থীরা জুলাই বিপ্লবকে সঠিকভাবে ধারণা করলে বিপ্লব পরিপূর্ণতা পাবে তা না হলে বিপ্লব ব্যর্থ হবে। 

তিনি আরো বলেন, বর্তমানে বিপ্লবকে ব্যর্থ করার জন্য নানা চক্রান্ত চলছে আমরা শিক্ষার্থী জনতা যেন এই চক্রান্তে প্রভাবিত না হই সেই বিষয়ে আমাদের সচেতন ও সতর্কতা অবলম্বন করতে হবে। 

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের চেতনাভিত্তিক

আলোচনা শেষে উপস্থিত সকলের উদ্দেশ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘোষণা করা হয়।