উপদেষ্টা রিজওয়ানা

সমন্বয়কদের ওপর হামলা॥ হালকাভাবে নিচ্ছে না সরকার

Advisor Syeda Rizwana Hasan
অনলাইন ডেস্ক ২৮ নভেম্বর ২০২৪ ১১:২৯ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ২৮ নভেম্বর ২০২৪ ১১:২৯ অপরাহ্ন
সমন্বয়কদের ওপর হামলা॥ হালকাভাবে নিচ্ছে না সরকার
পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনাকে সরকার মোটেও হালকাভাবে দেখছে না বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “সমন্বয়কদের ওপর হামলাকে হালকাভাবে দেখার সুযোগ নেই। তারা জাতিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন এবং মানুষের বিবেক জাগ্রত করতে কাজ করছেন। এ কারণে তাদের নিরাপত্তার বিষয়টি মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। যদিও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

রিজওয়ানা হাসান আরও বলেন, “দেশের বিভিন্ন আদালতের নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে। সবাইকে সংযত ও ধৈর্যশীল হতে হবে। কোনো দাবি যৌক্তিক হলেও তা আদায়ের প্রক্রিয়া বেআইনি বা ধ্বংসাত্মক হলে ন্যায্য দাবিও পূরণ হবে না। প্রধান বিচারপতিও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আমরা সবাইকে বলছি, ধ্বংসাত্মক ও অবমাননাকর কার্যক্রম থেকে বিরত থাকুন। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনগত প্রক্রিয়ায় তা তুলে ধরুন। ধ্বংসাত্মক পথ বেছে নিলে কারও কোনো লাভ হবে না।

অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম উপস্থিত ছিলেন।