রাজশাহী মহানগরী তেসন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২০ জন

20 people were arrested for various crimes
নিজস্ব প্রতিবেদক ২৯ নভেম্বর ২০২৪ ০৫:২৪ অপরাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিবেদক ২৯ নভেম্বর ২০২৪ ০৫:২৪ অপরাহ্ন
রাজশাহী মহানগরী তেসন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২০ জন
রাজশাহী মহানগরী তেসন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২০ জন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২০ জনকে আটক করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৬ জন, মাদক মামলায় ৩ জন, অন্যান্য অপরাধে ৭ জন এবং ওয়ারেন্ট ভূক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার কৃতরা হলে নমো: এরশাদুল ইসলাম(৫৩), মো: আতিকুর রহমান (২৪), মো: মিলন(৪০), মোহা: মনজুরুল ইসলাম বিদ্যুৎ (৪৬), মো: আজমুল হক সাচ্চু(৫২) ওমো: হোসেনুর রহমান সুমন(৪০)।

মো: এরশাদুল ইসলাম রাজশাহী মহানগরীর দামকুড়া থানা রহরিপুর বেলপাড়া গ্রামের মো: মাজেদ মন্ডলের ছেলে, আতিকুর রহমান রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার রাশেদ আলীর ছেলে।মিলন কাশিয়াডাঙ্গা থানার বশড়ী এলাকার আলহাজ্ব জাকিম উদ্দিনের ছেলে।মোহা: মনজুরুল ইসলাম বোয়লিয়া মডেল থানার হোসনীগঞ্জ এলাকার মৃত নুরূল ইসলামের ছেলে, আজমুল হক ষষ্টিতলা এলাকার মৃত মাইনুল হকের ছেলে।সে ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং সুমন গৌরহাঙ্গা এলাকার মৃত শরিফ উদ্দিনের ছেলে।সে মহানগর তাঁতী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।