প্রয়াত মদন কুমার বারোয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি ওস্মরণ সভা অনুষ্ঠিত

A memorial service was held
নিজস্ব প্রতিবেদক ২৯ নভেম্বর ২০২৪ ১১:৫৫ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ২৯ নভেম্বর ২০২৪ ১১:৫৫ অপরাহ্ন
প্রয়াত মদন কুমার বারোয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি ওস্মরণ সভা অনুষ্ঠিত
প্রয়াত মদন কুমার বারোয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি ওস্মরণ সভা অনুষ্ঠিত

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কি এর সভাপতিত্বে আজ বিকাল ৩টার সময় জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মদন কুমার বারোয়ার মৃত্যুতে আজ  ২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার শোক র‍্যালি, শ্রদ্ধাঞ্জলি প্রদান ও স্মরণ সভা রাজবাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। 


বিদ্যালয়ের মাঠ থেকে র‍্যালি করে রাজবাড়ী বাজার ঘুরে করবে গিয়ে শ্রদ্ধাঞ্জলি শেষে বিদ্যালয়ের মাঠ গিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে প্রয়াত মদন কুমার বারোয়ার আত্মা শান্তি কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।


শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ সভা বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মাহিন্দ্র পাহান, সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় সদস্য ও চাঁপাইনবাবগঞ্জের জেলা সাধারণ সম্পাদক  টুনু পাহান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও নিয়ামতপুর উপজেলা কমিটির  সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা, পোরশা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আইচন পাহান, প্রয়াত মদন কুমার বারোয়ার স্ত্রী পুরানি কুজুর, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিল গজাড়, সাধারণ সম্পাদক শীত কুমার উরাও, বাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা রতিলাল পাহান, আদিবাসী নেত্রী বাসন্তী উরাও, তৃপ্তি বারো, যুব নেতা মধু উরাও, বিদ্যুৎ কুমার মাহাতো।