ভবন থেকে নিচে পড়ে মৃত ১

Dead 1 fell from the building
নিজস্ব প্রতিবেদক: ০১ ডিসেম্বর ২০২৪ ০৩:১৭ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০১ ডিসেম্বর ২০২৪ ০৩:১৭ অপরাহ্ন
ভবন থেকে নিচে পড়ে মৃত ১
......সংগৃহীত ছবি

আজ রোববার সকাল সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কামাল উদ্দিনের ছেলে নয়ন।

নিহত নয়নের সহকর্মী মো. মোস্তাকিম জানান, আজিমপুর মোড়ে সরকারি স্টাফ কোয়ার্টারের নির্মানাধীন ভবনে গত ২ বছর ধরে রাজমিস্ত্রীর সহযোগীর কাজ করে আসছিল নয়ন। সকালে ২০ তলা ভবনটির ১৮ তলার ভিতরে প্লাস্টারের কাজ করছিল। এসময় পানির পাইপ দেখার জন্য গ্রিলের পকেট গেট দিয়ে উঁকি দেয় সে। তখন সেখান দিয়ে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বারত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।