রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৪ জন

24 arrested
নিজস্ব প্রতিবেদক: ০২ ডিসেম্বর ২০২৪ ০৫:৩৬ অপরাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিবেদক: ০২ ডিসেম্বর ২০২৪ ০৫:৩৬ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৪ জন
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২৪ জনকে আটক করা হয়েছে।.....সংগৃহীত ছবি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে  ২৪ জনকে আটক করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন শরিফুল ইসলাম(৪২),  মো: ফারুক হোসেন সরদার(২২)। ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ কর্মী , রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট বিভাগের শিক্ষার্থী  চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার দলমগড় গ্রামের মো: আলমগীরের ছেলে মো: ফারুক হোসেন।ফারুক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সভাপতি পদপ্রার্থী ছিলেন।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।